• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের জন্য আসছে বিশেষ কোর্স: শিক্ষা উপমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পলিটেকনিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের শিখন ঘাটতি রয়েছে তাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের আরো উৎপাদনমুখী করতে ব্যবহারিক শিক্ষণের উপর জোর দিয়ে সিলেবাসে প্রণয়ন করা হচ্ছে। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বয়সের বাঁধা তুলে দেয়া হয়েছে। এর ফলে গতানুগতিক ধারায় উচ্চ শিক্ষা সমাপ্ত করেও পছন্দমত ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের সুযোগ লাভ করা যাবে।

শিখন ঘাটতি পূরণে রিমিডিয়াল কোর্স পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না বলেও জানান তিনি।

বেসরকারি পলিটেকনিক সংগঠনের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ