সিসি নিউজ ।। দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরুস্কার বিতরণী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোখলেছুর রহামান জুয়েল। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ,সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারি শিক্ষক রেজা মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশের কল্যান কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর ভিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অধ্যক্ষ মোখলেছুর রহমান। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ কর হয়।