ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। ব্র্যাকের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে অবগতিকরণ সভা, স্মৃতিচারণসহ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাকের উদ্যোগে স্থানীয় নিমতলা মোড়স্থ ব্র্যাকের ফুলবাড়ী বাজার শাখা অফিসে সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অবগতি সভায় সংস্থার প্রতিষ্ঠাতাসহ প্রয়াত সকলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) সবুজ সাহা,আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আশরাফ হোসাইন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মনোরঞ্জন রায়,এসএসবিডিইউ মো. গোলাম রসুল,মনিটর (প্রগতি) নূর ইসলাম খান প্রমুখ। শেষে আনুষ্ঠানিকভাবে ব্র্যাকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।