• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ঠিকাদাররা মানববন্ধন করেছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে স্মৃতি অম্লাণ চত্ত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেসার্স হাসান হোসেনএন্টারপ্রাইজের মালিক শাহজামাল মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠিকাদার মোঃ আসাদুল ইসলাম, মোঃ মমিনুর রশিদ শামুন, রোস্তম আলী, আব্দুস সামাদ, এম আর সাগর রায় প্রমূখ। বক্তারা বলেন, বিটুমিন, রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় সকল উন্নয়ন মূলক কাজে স্থবিরতা বিরাজ করছে। দ্রুত এসব সামগ্রীর দাম না কমালে আমরা নীলফামারীর সকল কাজ বন্ধ করে দিতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ