• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার -ড্রাইভার নিহত

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই জন।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানে বৃহস্পতিবার রাত ৩টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইট ভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) ও হেলপার কে এম সাইফুল ইসলাম বাদশা (৪৮) নিহত হন। নিহত সরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নবাব আলীর ছেলে ও সাইফুল ইসলাম বাদশা নাটোর জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
এসময় ২ জন আহতরা হলেন আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) এবং ওই গাড়ীর হেলপার। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের ফুলবাড়ী  হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশ্রাফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশ্রাফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পাবনা থেকে ইট বোঝাই করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি আলু বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ইট বোঝাই করা ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই করা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই ইট বোঝাই করা ট্রাকের চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কমকর্মিরা ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারনে এই দূর্ঘটনা হতে পারে। এব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ