• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে ২০ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে খুন, ডাকাতি, মাদকসহ ২০ মামলার পলাতক আসামী এস এম ইসমাইল হোসেন ওরফে ডাবলু (৩৫) গ্রেফতার করেছে জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার ভোর রাতে জয়পুরহাট জেলা শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে দুইটি দেশীয় অস্ত্র ও হেরোইনসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডাবলুকে গ্রেফতার করা হয়। ডাবলু নওগাঁর ধামুইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে, তবে বর্তমানে জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার বাসিন্দা ৷
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান, ডাবলুর বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত ক্যাডেট কলেজ গেট এর অদূরে একটি পুকুর পাড়ে পরিত্যাক্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো তলোয়ার, একটি ধারালো বার্মিজ চাকু ও ত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসব ঘটনায় জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করাসহ ডাবলুকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ