• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ইউপি সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকায় দুই কেজি গাঁজাসহ বালাগ্রাম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য  মোফাজ্জল হোসেন ও তার ছেলে সহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৫ মার্চ) সকালে জলঢাকা পৌরসভা ও বালাগ্রাম ইউনিয়নে পৃথক অভিযানে তাদের আটক করে ডিনএনসি’র অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকা পৌর শহরের কাজিরহাট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম মেসি, বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকার মৃত ধন মামুদের ছেলে এবং ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন ও তার ছেলে মো. লেলিন হাসান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাঙ্গাপাড়া এলাকা থেকে আসাদুল ইসলাম মেসিকে ৫০০গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে পরে পৃথক অভিযান চালিয়ে বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকা থেকে ইউপি সদস্য ও তার ছেলেকে নিজ বাড়ি থেকে ১ কেজি ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটক মাদককারবারীদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ