• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের বাস ভাড়া নিয়ে দ্বন্দের জেরে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কে গত ১৪ মার্চ থেকে টানা ১১ দিন যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর সমঝোতার মাধ্যমে গতকাল শুক্রবার থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বাসে অর্ধেক ভাড়া দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দুর ব্যবহার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের জের ধরে গত ১৪ মার্চ থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাসশ্রমিক-মালিকরা। এতে চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের।এদিকে দির্ঘ ১১দিন বাসচলাচল বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ে বাসের শ্রমিকরা। গত বৃস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের মধ্যস্ততায় গতকাল শুক্রবার আবারো বাস চলাচল স্বাভাবিক হয়।
মধ্যপাড়া বাজারের বাসীন্দারা বলেন,গত ১৩ মার্চ ফুলবাড়ী কলেজ থেকে চারজন শিক্ষার্থী বাস যোগে বাড়ী ফিরার পথে (মধ্যপাড়ায় যাওয়ার পথে) বাসে অর্ধেক ভাড়া দেয়াকে কেন্দ্র করে বাসের হেলপার-কন্ট্রাাক্টরদের সাথে ওই শিক্ষার্থীদের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। বাসের হেলপারেরা শিক্ষার্থীদের মারধর করে। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, এবং শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীরা মধ্যপাড়া বাজারে সড়ক অবোরোধ করে ফুলবাড়ী-রংপুর সড়কে বাসচলাচল বন্ধ করে দেয়।
এঘটনায় ওইদিন সন্ধায় হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের মধ্যস্থতায় শিক্ষার্থীর অভিভাবকদের সাথে বাসশ্রমিকদের আপোষ রফা হলে অভিভাবকগণ রাস্তা ছেড়ে দেয়, এরপর ওই দিন বাসচলাচল শুরু হলেও,পরের দিন ১৪ মার্চ থেকে বাসচলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
শ্রমিকরা বলছেন,ফুলবাড়ী-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে চলাচলকারী মধ্যপাড়া পাথর খনি এলাকার শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াত করলেও তারা সীট নিয়ে বাসের হেলপার-কন্ট্রাক্টরদের সাথে দুরব্যবহার করে, এর প্রতিবাদ করায় মধ্যপাড়া বাজারের স্থানীয় বাসীন্দারা বাস শ্রমিকদের উপর হামলা করে, এই প্রতিবাদে তারা বাস চলাচল চন্ধ করেদেন।
অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, আর্ধেক ভাড়া দেয়ায় প্রতিদিনই বাসের হেলপার-কন্ট্রাক্টররা শিক্ষার্থীদের সাথে দুরব্যাবহার করেন, এই দুর্ব্যাবহারের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের উপর হামলা করে বাস শ্রমিকরা।
এবিষয়ে জানতে চাইলে বাস শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক এটিএম মাহবুবুর রহমান বুলবুল বলেন, ছাত্রদের অভিভাবকরা শ্রমিকদের উপর হামলা করে ও তাদের অনৈতিক দাবী মানতে শ্রমিকদের নিকট জোর পূর্বক মুচলেকা নেয়ায় তারা ক্ষোভে বাসচলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করে বাস চলাচলের নির্দেশ দিলে শুক্রবার সকাল থেকে ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন ছাত্র-অভিভাবক ও শ্রমিকদের মাঝে একটি আপোষরফা করা হয়েছে,এবং শ্রমিকরা সেই সময় আপোষ রফা মেনে নিলেও,তাদের নেতারা সেদিন বাস চলাচল বন্ধ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ