• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

২৮ মার্চের হরতালে গণপরিবহন চলবে

সিসি নিউজ ডেস্ক ।। বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতালে ঢাকা ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সড়ক পরিবহন মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে ঢাকার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে একটি যৌথ সভা হয়েছে আজ বিকেলে।

সভায় পরিবহন নেতারা জানিয়েছেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকেরা কখনো সমর্থন করে না। তাই ২৮ মার্চ ঢাকা শহর এবং আন্তজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

তবে হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

মালিক-শ্রমিকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক  খন্দকার এনায়েত উল্যাহ। সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতারা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ