ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি অবৈধ করাত কলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার হাজার টাকা জরিমানা আদায় সহ তাদের সতর্ক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রিয়াজ উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহসপতিবার সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করাতকল আইন বিধিমালা ২০১২ এর ১২ ধারা অনুযায়ী,উপজেলার রাঙ্গামাটি এলাকার করাতকল মালিক রবিউল ইসলাম কে দুই হাজার টাকা এবং বারাইহাট এলাকার করাতকল মালিক মো. মোস্তাফিজার রহমান কে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে তাদেরকে পুর্ণাঙ্গ লাইসেন্স না হওয়া পর্যন্ত করাতকল বন্ধ রাখতে বলা হয়েছে। এসময় ওইসব করাত কলের ব্লেড এবং বেল্ড জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই,বিট কর্মকর্তা মো. আব্দুল হাই সহ থানা পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।