• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরাইস মিল শ্রমিক নিহত

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফটিন চন্দ্র রায় (৩৫) নামে এক অটোরাইস মিল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ফটিক চন্দ্র রায় (৩৫)উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের শচীন চন্দ্র রায় এর ছেলে। তিনি বিরামপুরের একটি অটো রাইস মিলে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে আসার পথে ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগর নামক স্থানে একটি দ্রতগামী মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।এঘটনায় গুরুত আহত হন অটোমিল শ্রমিক ফটিক চন্দ্র রায়। খবর পেয়ে স্থানীয়দের সহয়তায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটিদল আহত অবস্থায় ফটিক চন্দ্রকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো.শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ