• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তিন দাবিতে হেঁটে গণভবনে যাবেন সোহেল তাজ

সিসি নিউজ ডেস্ক ।। প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিন ১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবি নিয়ে হেঁটে গণভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়ে এই দাবি ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন

আমার প্রতিবাদ কর্মসূচি:
আগামী ১০ এপ্রিল ২০২২, রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪ টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব।

আমার দাবি:
১. যেহেতু ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিলো তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

এটা একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব—জয় বাংলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ