• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |

ডোমারে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমারে এক শিশু ধর্ষণের মামলায় মো. রাশেদ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে মৌজা গোমনাতি এলাকায় রাশেদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির বাবা গতকাল মঙ্গলবার রাতে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। রাশেদ উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যান পাড়ার মো. মোস্তফার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার নিজ বাড়িতে খেলছিল শিশুটি। অভিযুক্ত রাশেদ শিশুটিকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

ডোমার থানা মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস রায় বলেন, ভোররাতে রাশেদকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে রাশেদকে গ্রেপ্তার করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ