
পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির, আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক।
পুলিশ ও স্থানীয় সুএে থেকে জানাযায় বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে মডেলহাট বাজার থেকে মহারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।এ নিয়ে এলাকয় শোকের ছায়া নেমে এসে।ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়েছে নিহতদের পরিবারে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।