• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করলেন সেই টিটিই

সিসি নিউজ ডেস্ক ।। সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দুই দিন পর কাজে যোগদান করেছেন আলোচিত ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মঙ্গলবার (১০ মে) কাজে যোগদানের পর ৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি। রাত ৯টার দিকে টিটিই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন শফিকুল। রাত ৯টা পর্যন্ত তিনি বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

টিটিই শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করি। আমার সঙ্গে আরও তিনজন দায়িত্ব পালন করছেন। বর্তমানে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে আছি। ট্রেনটি রাত ১২টার দিকে ঈশ্বরদী পৌঁছাবে।

গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণামাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর রোববার দুপুরে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ