• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১ হাজারের লাল নোট অচল নয়: বাংলাদেশ ব্যাংক

সিসি নিউজ ডেস্ক ।। ১ হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত।

এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

এরপর বুধবার বিকেলে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে র পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। ‘

‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ হাজার টাকার লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।’

জনসাধারণকে এমন গুজব বা তথ্য আমলে না নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ