• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মিল থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুটি তেলের মিল থেকে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মোসা. হাফিজা জেসমিন।

জানা যায়, ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের নেতৃত্বে আঠারবাড়ি রায়েরবাজারে সেলিম ওয়েল মিল এবং আঠারবাড়ি ওয়েল মিলে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আঠারবাড়ি অয়েল মিল থেকে ১ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ২০ হাজার টাকা জরিমানা ও সেলিম অয়েল মিল থেকে ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ময়মনসিংহ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন জানান, ‘আঠারবাড়ি রায়েরবাজারে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে আঠারবাড়ি অয়েল মিল ও সেলিম অয়েল মিলে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অপরাধে ৩০ হাজার জরিমানা করা হয়েছে।’ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ