• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পাঁচবিবিতে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে আহত-৪

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজারে মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে দু গ্রুপের সংর্ষষে ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করে উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে বৃহষ্পতিবার বিকালে তারা সাংবাদিকদের জানান।

নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় ও প্রত্যক্ষদশীরা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার কড়িয়া সরদারপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এস্তামুল ও কদুবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাবুর সঙ্গে কড়িয়া বাজারে ফেনসিডিল ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই দুই জনের পক্ষে প্রায় ৭/৮ জন লোক অবস্থান নিয়ে দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে এস্তামুল (৩৫) মারাত্মক আহত হলে তাকে এলাকার লোকজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। পরে আবারো বাবু গ্রুপ ইস্তামুলের দোকানের কর্মচারী সুমনকে মারপিট করতে থাকলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাবু গ্রুপের উপড় চড়াও মারপিট করতে থাকেন। এতে কদুবাড়ী গ্রামের হাবিব (৪০),বাবু (৩৫) ও সুমনকে (২৫) আহত হন।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কদুবাড়ী গ্রামের হাবিব (৪০),বাবু (৩৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুমনকে (২৫) ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে একই এলাকার আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, টাকা-পয়সা লেন-দেনকে কেন্দ্র মত বিরোধের কারণে এ মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে, না হলে আইনের পথ তো খোলাই আছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়ার গেলে তদন্দ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ