• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতে আওরঙ্গজেবের মসজিদ নিয়ে উত্তেজনা

সিসি নিউজ ডেস্ক।। আবারও মসজিদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। সোমবার উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আদালতের নির্দেশে মসজিদটি সিলগালা করে দেওয়া হয়েছে। মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের নিরাপত্তায় দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

হিন্দুত্ববাদীদের দাবি জ্ঞানবাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে, তা প্রকৃতপক্ষে হিন্দুদের। হিন্দুদের জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট আওরঙ্গজেব দুই হাজার বছরের পুরোনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তুলেছিলেন বলেও দাবি হিন্দুত্ববাদীদের। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সেখানে ‘হিন্দুত্বের নিদর্শন’ খুঁজতে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবিতে আরজি জানানো হয় আদালতে।

এদিকে, সোমবার সকালে মসজিদের পুকুরে একটি শিবলিঙ্গ পাওয়ার দাবি করে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। আদালতে আরজি জানানো পক্ষের আইনজীবী নন্দন চতুর্বেদী শিবলিঙ্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওই পুকুরটি মসজিদটিতে নামাজ পড়তে আসা লোকেরা অজুর জন্য ব্যবহার করতেন। তবে, মুসলমানদের দাবি, প্রাপ্ত নিদর্শনটি শিবলিঙ্গ নয়, সেটি একটি ফোয়ারা।

অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে সেগুলো পূজা করার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন আবেদন করেন পাঁচ মহিলা। তার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির জেলা আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ