• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ মে) উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ ওই প্রশিক্ষণের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ মনিটরিং এন্ড ইভোলেশন অফিসার মো. ফয়সাল হাবিব এ প্রক্ষিণে প্রশিক্ষক হিসেবে ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তারের সার্বিক তত্ত্বাবধায়নে এ প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেয়।

এতে উপজেলার উল্লিখিত ইউনিয়নগুলো থেকে সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোসলেমা বেগম, জীবননেছা, মল্লিকা, মমতা বেগম ও দয়া রাণীসহ মোট ৩২ জন অংশ গ্রহন করেন। দিন্যাপী প্রশিক্ষণে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এতে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে নারী। তাই দেশের সার্বিক উন্নয়নে নারীদের অংশ গ্রহন একেবারে অত্যাবশ্যক। আর নারীদের নিজ নিজ অধিকার ও ক্ষমতা সম্পর্কে আরো বোিশ বেশি সচেতন হতে হবে। সেই সঙ্গে নারীর রাজনৈতিক ক্ষমতায়নও অতি জরুরী। এ জন্য সকল রাজনৈতিক দলসমূহের ওয়ার্ড পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নারীদের সক্রিয় অংশ গ্রহন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ