
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারী ডিমলায় বাবুরহাট বাজারে আইএফআইসি ব্যাংক লিমিটেডের একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯মে) দুপুরে এ শাখার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের রংপুর বিভাগের অপারেশন ম্যানেজার মোস্তাকিম আহমেদ আইএফআইসি ব্যাংকের ডিমলা উপশাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাকর দেব বর্মন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান,দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আহমদ মর্তুজা লেনিন,সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহানসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।