• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,ওসি রাজীব কুমার রায়সহ আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) হাবিবুর রহমান হাবুল ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক প্রমূখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,মতবিনিময় সভার আগে ইউএনও বাসভবন,শিশু পার্কসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ও সদ্য নির্মিত বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ