• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে বিসিডিএস’র মতবিনিময়

সিসি নিউজ ।। নীলফামারীতে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের একটি রেস্টুরেন্ট’র সম্মেলণ কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নীলফামারীসহ রংপুর বিভাগের আট জেলা ও উপজেলার ঔষধ ব্যবসায়ীগণ অংশ গ্রহণ করেন।

কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহসভাপতি এবং সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের।

বাংলাদেশ কেমিস্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নীলফামারী জেলা শাখা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নীলফামারী চেম্বার অব কর্মাস এ- ইন্ডাস্ট্রিজ এর সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু।

এছাড়াও বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক খন্দকার মারুফ ইলাহী, মমিনুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ