• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপের বাড়িতে আগুন

সিসি নিউজ ডেস্ক ।। জেলার নাম পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া সংঘর্ষের জেরে ভারতের অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপে বিশ্বরূপুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর অন্ধ্র প্রদেশের অমলাপুরম শহরে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আমবেদকার কোনাসিমা জেলা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভ করা হলে পুলিশ লাঠিপেটা করে। এতে সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় মন্ত্রীর বাড়ি ছাড়াও বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এ ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনব।’

গত ৪ এপ্রিল অন্ধ্র প্রদেশের পূর্বে অবস্থিত পূর্ব গোদাবরী জেলা থেকে আলাদা করে কোনাসিমা জেলাটি গঠন করা হয়। এরপর গত সপ্তাহে প্রদেশটির সরকার কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আমবেদকার কোনাসিমা করার জন্য প্রাথমিক একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে ওই জেলার জনসাধারণের কোনো আপত্তি আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ