নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় চাপড়া সরমজানি ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুন্দুপুকুর ইউনিয়ন ফুটবল দল । বুধবার বিকেলে খেলা শেষে বিজয়ী ও রানার আপের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী,খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমূখ।