সিসি নিউজ।। দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিউয়নের ৩নং ওয়ার্ডে বজ্রপাতে ভ্যান চালক লিটন রায় (২৭) নিহত হয়েছেন।
গত বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার জগদল মিশন রোড এর ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবকান্ত রায় ঝড়-বৃষ্টির মধ্যেইধানের খড় নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় বজ্রপাতে নিহত হয়।
বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, সন্ধা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে তিনি জানায় ।