• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাশেম আলী (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ রোববার শনিবার সকাল ৮ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার অবাঙ্গালী নতুন ক্যাম্পের কাশেম আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাশেম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাটতে যান হাশেম আলী। উল্লেখিত সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ