• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

যুবলীগে পদ-পদবি পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ

সিসি নিউজ ডেস্ক ।। যুবলীগে পদ-পদবি পেতে কাউকে কোনো উপঢৌকন দিতে হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ রোববার হাটহাজারীর পার্বতী স্কুলমাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরশ। বেলা সাড়ে ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান।

পরশ বলেন, ‘সাংগঠনিক পদ ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। পদ-পদবির জন্য আমাদের উপঢৌকন দিতে হবে না। অর্থের বিনিময়ে পদ দেওয়া হবে না। অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে যেন যুবলীগকে ব্যবহার করা না হয়।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি এসেছে। আপনারা মূল্যায়ন করবেন, আমরা মনমানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি না। যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে কি না।’

নেতাদের উদ্দেশে পরশ বলেন, ‘যুবলীগের আইন সম্পাদক হবেন, কিন্তু নেতা-কর্মীদের আইনসেবা দেবেন না, স্বাস্থ্য সম্পাদক হয়ে নেতা-কর্মীদের স্বাস্থ্যের খবর রাখবেন না, তা হয় না। যুবনেতাদের সুশৃঙ্খল হতে হবে।’

আগামী নির্বাচনের জন্য যুবলীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার অর্জন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। একদিকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে যুবলীগ, অন্যদিকে লড়াই-সংগ্রামও জারি রাখতে হবে।

ত্যাগী নেতাদের যুবলীগের কমিটিতে স্থান দেওয়ার পরামর্শ দেন পরশ। তিনি বলেন, ‘আমাদের উচিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দলের মধ্যে ভুঁইফোড়দের রামরাজত্ব বন্ধ করতে হবে। ত্যাগী ও জেল-জুলুম সহ্য করা নেতাদের মূল্যায়ন করতে হবে।’

সম্মেলনে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ