• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

ডিমলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (নেসকো) একটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।
ট্রান্সফরমার চুরি চক্রের সদস্যরা সোমবার (৩০মে) মধ্যরাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শৈল্লার ঘাট এলাকার ২৫০ কেভি একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরি রোধে আমরা শিকল তালা, ঢাকনা ওয়েল্ডিং করণ করেছি। তারপরও কিভাবে ট্রান্সফরমারটি চুরি হলো অবাক হয়ে গেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান,বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ