• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

৮ যাত্রী নিয়ে জলপাইগুড়িতে ফিরে গেল মিতালী

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ৮ জন যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরে গেল তৃতীয় আন্ত:দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস।

শুক্রবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে সকাল ৮টায় নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশন থেকে ভারতের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে মিতালী এক্সপ্রেস। এর আগে বৃহষ্পতিবার নির্ধারিত সময় রাত ৯টা ৫০ মিনিটে ভারতীয় ৫ জন ও বাংলাদেশি ৩ জনসহ মোট ৮ জন ভিসাধারী যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টেমেন্ট স্টেশন ছেড়ে আসে ট্রেনটি।

চিলাহাটি স্টেশনে দায়িত্বরত স্টেশন মাস্টার ময়নুল হোসেন জানান, মিতালী এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে চিলাহাটিতে পৌঁছার কথা থাকলেও ট্রেনটি স্টেশনে আসে ৭টা ৪০ মিনিটে। যাত্রীদের মধ্যে ৭ জন এসি চেয়ার ও একজন এসি বার্থ এর যাত্রী ছিল।

ঢাকা থেকে বাংলাদেশি রেলের লোগো (ইঞ্জিন) ১০টি কোচ নিয়ে ভোরে চিলাহাটী স্টেশনে পৌছে ২০ মিনিট বিরতির পর ভারতীয় রেলের (লোগো) ইঞ্জিন কোচগুলো নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে চিলাহাটি স্টেশন ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ