• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমাবেশে যোগ দিতে মোটরসাইকেলে তথ্যমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। যানজটে কারণে নিজের গাড়ি-প্রটোকল ছেড়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ শুক্রবার মোটরসাইকেলযোগে চট্টগ্রামের একটি সমাবেশে যোগ দিয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ সমাবেশের অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসেন। পরে নিজের গাড়িতে বিমানবন্দর থেকে প্রেস ক্লাবের দিকে রওনা হন।

কিন্তু বিকেল সোয়া ৫টার দিকে বন্দরটিলায় যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ি। এসময় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনিও ওই যানজটে আটকা পড়েন। এসময় মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন। এ ঘটনা দেখে পুলিশ কর্মকর্তা মিজানুর মন্ত্রীকে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর মন্ত্রী পুলিশ ইন্সপেক্টর মিজানুরের মোটরসাইকেলে চেপে বসেন। এভাবে প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ওই সমাবেশে যোগ দেন তিনি।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশ স্থলে পৌঁছালে সেখানে উপস্থিত বিপুল সংখ্যক নারী ও দলীয় নেতারা বিপুল উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান। মন্ত্রী এসময় তাকে বহনকারী ওসি মিজানুর রহমানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে এক আবেগময় পরিস্থিতি তৈরি হয়।

এরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীর্ঘ পথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ