• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘রক্ত লাগবে, রক্ত’

সিসি নিউজ ডেস্ক।। সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না।

এখন হাসপাতালটির বার্ন ইউনিটে মোট ৫৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ।

রফিক উদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাধীন রোগীদের জন্য রক্তের প্রয়োজন। বিশেষ করে ‘ও নেগেটিভ’ রক্তের দরকার। তিনি বলেন, বার্ন ইউনিটে জায়গা না হওয়ায় আহতদের অন্য ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরেজমিনে হাসপাতালটির সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই কিছুসময় পর পর শোনা যাচ্ছে—রক্ত দরকার, রক্ত।

হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত জানিয়েছেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রামের সিএমএইচে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত গাউসিয়া কমিটি বাংলাদেশের পাহাড়তলী থানা মানবিক টিমের সহ-লিডার জিএম শরফর উদ্দিন বলেন, যাদের বার্ন ইউনিট ও সার্জারি বিভাগে ভর্তি করা হচ্ছে তাঁদের অনেকেরই রক্তের প্রয়োজন। এ ক্ষেত্রে পজেটিভ রক্ত সহজলভ্য হলেও নেগেটিভ রক্তের দাতা খুব কম। নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। উৎসঃ আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ