• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপবৃত্তি বহাল রাখার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সিসি নিউজ ।। ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা বহাল রাখার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারী সদর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। রবিবার দুপুরে (৫ জুন) নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যম এই স্মারকলিপি প্রেরণ করে সংগঠনটির নেতারা।

নীলফামারীতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবু মুসা ভুইয়া, সদর উপজেলা আহবায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক। স্মারকলিপি সুত্র জানায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ২০০৩ সাল থেকে ২০২১সাল পর্যন্ত উপবৃত্তির আওতায় ছিলো ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরা। কিন্তু ২০২২ সালে প্রাথমিক শিক্ষা অফিসে তালিকা দাখিল করতে গিয়ে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন তালিকা গ্রহণ করেননি।

নীলফামারী জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি আবু মুসা ভুইয়া জানান, আগের মত ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরাও যাতে উপবৃত্তির সুযোগ পায় এজন্য আমরা সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, যদি এই সুবিধা বন্ধ হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার আশংকা রয়েছে। এরআগে সকালে সদরের সদর উপজেলার রামগঞ্জ এলাকায় মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ