• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৮১ হাজার ৪৪ কোটি টাকা

সিসি নিউজ ডেস্ক ।। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা খাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেটে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা খাতে এই বরাদ্দ প্রস্তাব করেন।

শিক্ষা খাতের ৮১ হাজার ৪৪ কোটি বাজেটের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এ বছর বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। ২০২১–২২ অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। ২০২২–২৩ অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।

অপরদিকে,শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৭২৭ কোটি টাকা। ২০২১–২২ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।

বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ