• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে ছিন্নমূল মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে  ৩ শতাধিক ছিন্নমূল মানুষদের মাঝে বিনামূল্যে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) লিও ক্লাব অব ঢাকা সেবা ও লিও ক্লাব অব লালবাগ ডিলাইটসের উদ্যোগে শহরের পাঁচমাথা মোড়, জিআরপি মোড় ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে আম, কাঠাল, লিচু, কামরাঙ্গাসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফলমুলের প্যাকেট বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ।
উক্ত বিতরণ কাজে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সমন্বয়ক ও লিও জেলা ৩১৫এ২ এর রিজিওন ডিরেক্টর লিও নাসিম রেজা, প্রাক্তন লিও ক্লাব সভাপতি ও জোন ডিরেক্টর এবং বর্তমান লায়ন ইরফান আলম ইকু, লিও ক্লাব অব ঢাকা সেবার সভাপতি লিও রিকু, লিও ক্লাব অব লালবাগ ডিলাইটসের সভাপতি লিও হাসান খান, আলমগীর, সামিউলসহ অন্যান্য সদস্যরা।
লিও ক্লাবে জোন ডিরেক্টর ইরফান আলম ইকু বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য জীবন যাপন খুবই কষ্টকর হয়ে গিয়েছে। এই অবস্থায় ক্লাবের পক্ষ থেকে ছিন্নমূল মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে সাধারণ ছিন্নমূল মানুষের পক্ষে নানা ধরনের পুষ্টিকর মৌসুমী ফল ক্রয় করা প্রায় অসম্ভব। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে পুষ্টিকর ফল বিতরণ করা হয়েছে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ