
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় বজ্রপাতের পর আগুনে কমিউনিটি ক্লিনিকের আসবাবপত্র পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার খোগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারি গ্রামের আবদুর রহমান কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আসাদুজ্জামান বাবু জানান, রবিবার (১২জুন) ভোররাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
এ সময় বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। আগুনে ক্লিনিকের মূল্যবান জিনিসপত্র, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক মিটার, সুইচ পুড়ে যায় ।