• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জলঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মোঃ রায়হান আলীকে (১৯) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার (৯ জুন) বিকালে তাকে জেলার জলঢাকা উপজেলার খুটামারা মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকান্ডে ব্যবহৃত মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারের সময়  নেতৃত্ব দেন ঢাকা থেকে অভিযানে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর পুলিশ পরিদর্শক মারগুব তৌহিদ।
সোমবার (১৩ জুন) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া এ্যান্ড এ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোঃ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত রায়হান আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৯)। রায়হান জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা  গ্রামের রুহুল আমিনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ