• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

চিরিরবন্দর ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আমতলী বাজারে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, রাতে আমতলী বাজারে সাত থেকে আটজন দুর্বৃত্ত মাজেদুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২৪ বছর বয়সী মাজেদুর রহমানের বাড়ি সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকায়। তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মাজেদুর রাইসুল ইসলাম নামের এক ঠিকাদারের সহযোগী হিসেবে কাজ করতেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে আরো জানান, ‘ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি মাজেদুরের ও বাকি চারটি হামলাকারীদের বলে জানা গেছে। একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ রাত থেকেই জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ