• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সাটির্ফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ  ও দোয়া মহাফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ চত্বরে প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারী ও সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
লক্ষণপুর স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন  প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. লুৎফর রহমান খান, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক  মো. সাইদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হামিদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান মাহমুদ, প্রভাষক আরমান  আলী প্রমূখ।
প্রতিষ্ঠানের প্রভাষক বিপ্লব কুমার রায় ও সহকারি শিক্ষক (ইসলাম ধর্মীয়) মো. জিয়াউর রহমান জিয়া মিলাদ এবং দোয়া মাহফিল  ও প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন থেকে অনুষ্ঠিতব্য  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে সর্বমোট ১৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। দুইটি বিভাগে উল্লিখিত সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১০৩ জন এবং মানবিক বিভাগের ৮১জন পরীক্ষার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ