সিসি নিউজ ।। নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউপি নির্বাচনে বেসরকারী ফলাফলে আ.লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রশান্ত কুমার রায় চেয়ারম্যান নির্বাচিত। তিনি পেয়েছেন ৪৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের আশাফউদৌলা সিদ্দিকী খোকন পেয়েছেন ৪১৬১ ভোট।
উল্লেখ্য যে, আদালত কর্তৃক সীমানা জটিলতার নিরসনে এ ইউনিয়নে ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এছাড়া নয় ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী আসনে ২০ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮০১ জন।
রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ জামান জানান, নয় ওয়ার্ডের ১০ কেন্দ্রে ভোটাররা প্রথমবারের মত ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।