• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দশ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শিমুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দাবি করলেও পরবর্তীতে তারা জানান গলায় ফাঁস দিয়ে মারা গেছে সে। ঘটনাটি ঘটেছে, গত বুধবার বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর কালারভিটা এলাকায়।
পুলিশ ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিমুল হোসেন একই এলাকার আমজাদ হোসেনের ছেলে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইন্দ্র মোহন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সনদ এনে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে তাঁরা জানান গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে ছেলেটি। মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় ছেলেটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মামলার এ তদন্ত কর্মকর্তা আরও বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ