• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবীতে মানববন্ধন

সিসি নিউজ ।। বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো এবং আট দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বিকেলে (১৮ জুন) শহরের চৌরাঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল। রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় জলসিড়ি নাট্য সংস্থার সভাপতি ওবায়দুর রহমান, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল বারী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা শিল্পি সমিতির সভাপতি রকিবুল আলম শাহিন, সংস্কৃতি কর্মী ইসমত আরা মিতু, উত্তম তরফদার ও মাইকেল আন্দ্রিয় বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে আহসান রহিম মঞ্জিল বলেন, বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সংস্কৃতি অঙ্গণ। এখানকার কর্মীরাও বঞ্চিত নানাভাবে। তাদের সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় সংস্কৃতি অঙ্গণ চাঙ্গা হচ্ছে না। তৃণমুলে এই কর্মীরা সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এখনো নিবেদিত হয়ে কাজ করছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী চলতি বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়িয়ে দিয়ে সংস্কৃতি অঙ্গণকে আলোকিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ