• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬

সিসি নিউজ ডেস্ক ।। তাহিরপুর উপজেলায় বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের ওপর থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে ওপর থেকে ছুড়ে দেওয়া হয় ত্রাণ। সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল এক লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও মোমবাতি।

আহত ব্যক্তিদের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মিয়া, সায়েম মিয়া, লুৎফুর রহমানসহ সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার পুলিশের উপপরিদর্শক অপূর্ব রায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলিকপ্টার থেকে ছুড়ে দেওয়া ত্রাণসামগ্রী সবাই একসঙ্গে ধরতে গেলে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জানান, ত্রাণসামগ্রী নিতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ