• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৮তম শাখার যাত্রা শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৯৮তম শাখার যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে (২০ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

এরআগে আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, ব্যাংকটির মহাব্যবস্থাপক নূর আলম সরদার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান বক্তব্য দেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিদেশ ফেরত মিলন মিয়াকে তিন লাখ, বিদেশগামী সুজন মিয়াকে দেড় লাখ ও বিদেশগামী রবিউল ইসলামকে দুই লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, প্রবাসীদের রেমিটেন্স দেশের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করছে। বলা যায় গার্মেন্টস শিল্পের পরই প্রবাসীদের অবদান। তিনি বলেন, প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে এতে দেশের কোন উপকারে আসে না, বরং ক্ষতি হয়। বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়।

প্রবাসীদের নির্বিঘে্ন দেশে টাকা পাঠানোয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরির উদ্যোগ নেন। ইতোমধ্যে এর সুফলও পাচ্ছে প্রবাসী পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হবে। এনিয়ে রংপুর বিভাগে সাতটি শাখা চালু হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ