• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

সবাইকে মাস্ক পরার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

সিসি নিউজ ডেস্ক ।। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুন) মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীনস্থ দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ