• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

নবাবগঞ্জ প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (৬ বছর) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের জঙ্গলপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম শাল্টিমুরাদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,বাড়ির পাশে রাস্তায় ঘুরতে গিয়েছিল ওই শিশু।এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ