• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

জলঢাকা প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় পৃথক পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে জলঢাকা উপজেলা শহরের পশ্চিম মাথাভাঙ্গা এবং কাঁঠালি ইউনিয়নের পুর্ব কাঁঠালি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, রাত এগারটার দিকে পশ্চিম মাথাভাঙ্গা এলাকার হরলাল রায়ের ছেলে রঙ মিস্ত্রি স্বপন রায়(৩৫) নিচ বাড়িতে বিদ্যুৎ সংযোগের তার মেরামত করার সময় বিদ্যুতায়িত হন।
এদিকে পুর্ব কাঁঠালি গ্রামের আইনুল হকের স্ত্রী লাইলি বেগম(৪২) ফ্যানের স্লুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হন।
এ সময় তাদের উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেসবাহুর রহমান তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ