• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জিতু গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতু (১৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান। তিনি জানান, স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্কুলছাত্র জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে জিতুকে সতর্ক করায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। এই ঘটনায় নিহতের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। গতকাল মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে ওই ছাত্রের বাবাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ