• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

খানসামা উপজেলা চেয়ারম্যানকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সদ্য দায়িত্ব গ্রহণ করা দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যানগণ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল।

এরপরে উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ১৫ জুন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। গত ১৪ জুলাই বিভাগীয় সদর দপ্তরে শপথ গ্রহণ ও ১৭ জুলাই উপজেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ