সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে তিনটি ইলেকট্রনিক্স দোকান ও একটি খাবার হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শেরে বাংলা সড়কস্থ মেসার্স সাজু ইলেকট্রনিক্সকে প্রতিশ্রুত পণ্য বা সেবার যথার্থ ব্যবহার না করা তিন হাজার, চার্চার ফ্যান বেশি দামে বিক্রি করায় নিপা ইলেকট্রনিক্স ও বাতিঘরকে ৭ হাজার টাকা করে এবং ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে আগের দিনের রান্না করা খাবার এবং ময়দার খামির রাখায় তাজির উদ্দীন গ্রান্ড হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।